ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সবুজায়নের বার্তা ছড়াতে কাউখালীতে চারা রোপণ কর্মসূচি

সবুজায়নের বার্তা ছড়াতে কাউখালীতে চারা রোপণ কর্মসূচি

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এবং প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ উপলক্ষে সারা দেশের ন্যায় পিরোজপুরের কাউখালী উপজেলার ১৯ নম্বর কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি উক্ত অনুষ্ঠানটি সম্প্রচার প্রদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও সবুজ কান্তি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বদরুদ্দোজা মিয়া ও সায়েম তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার, সহকারী শিক্ষকবৃন্দ, ইউপি সদস্য আকবর হোসেন দুলাল, স্কুল কমিটির সাবেক সভাপতি টিটু তালুকদার, সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ, রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে নিমগাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

চারা রোপণ কর্মসূচি,কাউখালী,সবুজায়নের বার্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত