ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর ‍মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর ‍মৃত্যু

সংক্রামক ব্যাধি হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৫ জন।

এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২২ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১১৮ জন।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) হাম উপসর্গে সারাদেশে সাত শিশুর মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৩৫ জন।

৮ শিশুর ‍মৃত্যু,উপসর্গ,হাম,২৪ ঘণ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত