ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দর্শনা চেকপোস্টে ভারতে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দর্শনা চেকপোস্টে ভারতে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে পাসপোর্টের মাধ্যমে ভারতে পালানোর সময় তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল গ্রামের আজাদ বুখারীর ছেলে। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল থেকে ট্রেনে দর্শনা হল্ট রেলস্টেশনে পৌঁছান। পরে ইজিবাইকে দর্শনা জয়নগর চেকপোস্টে গিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বহির্গমন ইমিগ্রেশন ডেস্কে উপস্থিত হন।

এ সময় তার পাসপোর্ট (নম্বর: A 21193139) যাচাই-বাছাইয়ের সময় ইমিগ্রেশন পুলিশের ইনচার্জের সন্দেহ হয়। পরে পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। এরপর তাকে গ্রেপ্তার করে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাওহীদুল ইসলাম বুখারীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে রাতেই টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

গ্রেপ্তার,ছাত্রলীগ নেতা,ভারতে যাওয়া,দর্শনা চেকপোস্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত