ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

মির্জাগঞ্জে মাজার সংলগ্ন ডাকবাংলোর সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মির্জাগঞ্জে মাজার সংলগ্ন ডাকবাংলোর সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডাকবাংলোর সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টায় মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (র.) মাজার সংলগ্ন ডাকবাংলোর সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

পরে প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে মাজার এলাকায় তিনি বৃক্ষরোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল, সহকারী প্রকৌশলী মো. হাসিবুল হাসান, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল এবং জেলা পরিষদের সার্ভেয়ার মো. ইমরান আলী।

এছাড়াও তিনি মির্জাগঞ্জ বাজার দুর্গা মন্দির পরিদর্শন করেন এবং বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী হাওলাদারের অসুস্থ স্ত্রীকে দেখতে যান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাহাবুদ্দিন নান্নু মুন্সি, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, গোলাম ফারুক মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু এবং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিত্তিপ্রস্তর স্থাপন,সংস্কার কাজ,ডাকবাংলো,মাজার সংলগ্ন,মির্জাগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত