ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কাউখালীতে জুলাই শহীদ দিবস পালন ও আলোচনা সভা

কাউখালীতে জুলাই শহীদ দিবস পালন ও আলোচনা সভা

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলায় শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান।

সভায় জুলাই আন্দোলনের সম্মুখসারিতে থাকা কাউখালীর দুই তরুণ ইসমাইল হোসেন, পলাশ আহমেদ ও মিনহাজুল ইসলাম আন্দোলনের সময়কার অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।

বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দীন মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার, সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফ রহমান, হাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা সভা,শহীদ দিবস পালন,জুলাই শহীদ,কাউখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত