ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ, ডিসিকে স্মারকলিপি

নোয়াখালীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ, ডিসিকে স্মারকলিপি

সারাদেশে অব্যাহত লোডশেডিং, জ্বালানি সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধসহ জনদুর্ভোগ নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পৌরবাজার এলাকা থেকে জোটের নেতাকর্মীদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের কাছে ১১ দফা দাবি-সম্বলিত স্মারকলিপি পেশ করেন ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

স্মারকলিপি উপস্থাপনকালে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন।

তিনি বলেন, ‘ঘন ঘন লোডশেডিং, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ আজ এর চরম ভুক্তভোগী।’

স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, শহর আমীর মাওলানা মো. ইউছুফ, এলডিপি নোয়াখালী জেলা সভাপতি শাহাবুদ্দিন, এনসিপি জেলা সিনিয়র আহ্বায়ক খালেদুজ্জামান, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব, জেলা কর্মপরিষদ সদস্য ডা. বোরহান উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য নাসিমুল গনি মহলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের ভুল নীতি ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে ব্যর্থতার পাশাপাশি লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খেটে খাওয়া মানুষ দিশেহারা।

বক্তারা অবিলম্বে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিলের হয়রানি বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান।

অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

ডিসিকে স্মারকলিপি,বিক্ষোভ,১১ দলীয় জোট,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত