ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দেবহাটায় ইয়াবাসহ ২ জনসহ ৩ আসামি আটক, মামলা দায়ের

দেবহাটায় ইয়াবাসহ ২ জনসহ ৩ আসামি আটক, মামলা দায়ের

দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ কর্তৃক মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২। মামলার বাদী হয়েছেন দেবহাটা থানার এসআই সাহিদুল আলম।

পুলিশ সূত্র জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল আলম ও এএসআই হান্নান মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

৭ আগস্ট ২০২৬ তারিখ রাত ১০টার দিকে দেবহাটা থানার আজিজপুর গ্রামের পাতনার বিলে জনৈক সোহাগের মাছের ঘেরের দক্ষিণ পাড়ে পাহারা দেওয়ার টং ঘরের মধ্য থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি আলমগীর হোসেন (৪২), পিতা-আমজাদ আলী এবং আবু শামীম (২৫), পিতা-আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তারা উভয়ই আজিজপুর গ্রামের বাসিন্দা।

এছাড়া অপর এক অভিযানে এসআই জাকারিয়া শেখ ও এএসআই আলাউদ্দীন আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানা এলাকা থেকে ৩ মাসের ওয়ারেন্টভুক্ত আসামি মনিরুল ইসলাম, পিতা-রুহুল আমিন মৃধা, সাং-উত্তর পারুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সর্বদা অভিযান পরিচালনা করছে।

আটককৃত আসামিদের ৮ আগস্ট শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।

মামলা দায়ের,৩ আসামি আটক,ইয়াবাসহ ২ জন,দেবহাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত