ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাতক্ষীরার তালায় বজ্রপাতে গার্মেন্টস ব্যবসায়ী নিহত

সাতক্ষীরার তালায় বজ্রপাতে গার্মেন্টস ব্যবসায়ী নিহত

বজ্রপাতে সাতক্ষীরার তালায় মাঠে ধান রোপণের সময় আকস্মিক বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক গার্মেন্টস ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

চিত্তরঞ্জন ওই গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। কৃষির পাশাপাশি তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

তালা উপজেলার গোপালপুর গ্রামের শ্যামল বিশ্বাস জানান, চিত্তরঞ্জন আইচ তাদের নিজেদের জমিতে ধান রোপণের জন্য শনিবার সকালে ৮/১০ জন কৃষি শ্রমিক (জোন) নিয়ে বাড়ির পাশে বিলে যান। বেলা ১২টার দিকে আকাশ মেঘলা হয়ে ওঠে এবং আকস্মিক বজ্রপাত হয়।

ধান রোপণের কাজ করার সময় বজ্রপাত সরাসরি চিত্তরঞ্জনের শরীরে আঘাত করলে তার গায়ে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় পাশে থাকা অন্য কৃষকরা চিত্তরঞ্জনকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত,গার্মেন্টস ব্যবসায়ী,তালায় বজ্রপাত,সাতক্ষীরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত