ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কাউখালীতে ১৮ কৃতি শিক্ষার্থী পেলেন ক্রেস্ট ও সনদ

কাউখালীতে ১৮ কৃতি শিক্ষার্থী পেলেন ক্রেস্ট ও সনদ

পিরোজপুরের কাউখালীতে শিক্ষা মন্ত্রণালয়ের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আওতায় এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১৮ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির আওতায় এ উপজেলার মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১০ জন শিক্ষার্থী এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৮ জন শিক্ষার্থী এ সম্মাননা পান।

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনানুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান ও বিআরডিবি কর্মকর্তা মো. মাসুম মিয়া।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, এর আগে একই প্রকল্পের আওতায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।

সনদপত্র প্রদান করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, উন্নয়ন করতে হলে সুশিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

এর আগে কৃতি শিক্ষার্থীরা তাদের লেখাপড়ায় ভালো ফল করার বিষয়ে মতামত ব্যক্ত করে বলেন, বাবা-মা, পরিবারের সদস্যদের সহযোগিতা এবং শিক্ষকদের নির্দেশনা ও পরামর্শ গ্রহণ করে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন।

একজন শিক্ষার্থী ভালো ফলাফল করতে হলে সবার আগে পড়াশোনায় বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।

ক্রেস্ট ও সনদ,১৮ কৃতি শিক্ষার্থী,কাউখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত