
মাদারীপুরের শিবচরে অজ্ঞাত এক কিশোরীর (২০) লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের জঙ্গল থেকে অজ্ঞাত ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শিবচরের দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন জঙ্গলের ভেতর এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর বলে ধারণা করা হচ্ছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।