ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নকল বালাইনাশক উৎপাদন, লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জে নকল বালাইনাশক উৎপাদন, লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় নকল বালাইনাশক উৎপাদন করায় রহমান পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল কোম্পানির মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে ওই কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ওই কারখানায় জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিভাগের যৌথ অভিযান চালানো হয়।

এ অভিযানে ওই কারখানায় নকল বালাইনাশক উৎপাদন, পণ্যের মোড়কের লেবেলে অসংগতি এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে কৃষক ও ক্রেতাদের প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন উল্লেখিত ১ লাখ টাকা জরিমানা করেন।

সেইসঙ্গে ওই কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

লাখ টাকা জরিমানা,নকল বালাইনাশক উৎপাদন,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত