ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জে মুসল্লীদের সঙ্গে মেয়র প্রার্থী টিটুর কুশল বিনিময়

হাজীগঞ্জে মুসল্লীদের সঙ্গে মেয়র প্রার্থী টিটুর কুশল বিনিময়

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণে নির্বাচনী অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু শুক্রবার (২১ আগস্ট) জুমার পূর্বে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এরপর তিনি ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ সদ্দার বাড়ি বায়তুল আমান জামে মসজিদে খুতবার বয়ান শোনেন এবং মসজিদে জামাতে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজের পর তিনি উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন।

এরপর তিনি মসজিদে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

এদিন নামাজের পর তিনি সদ্দার বাড়ি কবর জিয়ারত করেন। লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট টিটু হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌর মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান, পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল সাত্তারসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কুশল বিনিময়,মেয়র প্রার্থী টিটু,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত