ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

যমুনা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার

যমুনা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। হতভাগ্য ওই নারীর পরিচয় এখনও মেলেনি।

নৌ থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার যমুনা নদীর মতিন সাহেবের ঘাট এলাকায় ওই অজ্ঞাত নারীর লাশ ভাসছিল।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনার কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ভাসমান লাশ উদ্ধার,অজ্ঞাত নারী,যমুনা নদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত