
বীরগঞ্জে ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জের ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার বীরগঞ্জ শালবন কমিউনিটি সেন্টারে ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের সভাপতি আলহাজ্ব অ্যাড. মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে এসএসসি উত্তীর্ণ ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বীরগঞ্জ উপজেলার জন্য গৌরব। এই গৌরব অর্জনকে সকল শিক্ষার্থীকে মনে রাখতে হবে। তাহলেই একদিন বীরগঞ্জ আলোকিত হবে। তাই তিনি প্রতিটি শিক্ষার্থীকে মন দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপংকর বর্মন, বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহা. জুলফিকার আলী শাহ্।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম ইব্রাহীম মিয়ার সহধর্মিণী মোছা. আছিয়া খাতুন, উপদেষ্টা পর্ষদ সদস্য আলহাজ্ব মোছা. নঈমা সুলতানা, আলহাজ্ব আকবর কবীর মো. নিয়ামুল খোদা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও সিনিয়র শিক্ষক আসাদুল ইসলাম দুলাল, অ্যাড. মো. নুরুল ইসলাম, ডা. এ.বি.এম. সোহেল মাহমুদ, মোছা. শাহানা বেগম শানু, রেজাউল করিম শেখ, সহকারী শিক্ষক মোঃ ইয়াছিন আলী, মোতাতার ইসলামসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
আলোচনা শেষে প্রধান অতিথি বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন জিপিএ-৫ ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সম্মাননা ক্রেস্ট উপহার দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সায়েম।
উল্লেখ্য, এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ১৬৭ জন এবং বীরগঞ্জ উপজেলার মধ্যে ১১০ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ৪৯ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত হয়েছেন।