ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জ বাজারে মোবাইল মার্কায় ভোট চাইলেন হাজী মোস্তফা

হাজীগঞ্জ বাজারে মোবাইল মার্কায় ভোট চাইলেন হাজী মোস্তফা

আসন্ন ২৯ আগস্ট ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রতীক পাওয়ার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিরামহীন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী হাজী মো. মোস্তফা।

বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই আচরণবিধি যথাযথভাবে মেনে ‘মোবাইল’ মার্কার সমর্থনে ব্যাপক প্রচারণায় নামেন তিনি।

দক্ষিণ মাছ বাজার এলাকা থেকে শুরু হয়ে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম ছড়িয়ে পড়ে বাজার এলাকাজুড়ে। হাজী মোস্তফার এ প্রচারণা তরকারি পট্টি, মেইন রোডের দক্ষিণ পাশ, পূর্ব বাজার সেতুর পশ্চিম পাড় এবং হলুদ পট্টি হয়ে পুনরায় দক্ষিণ বাজার তরকারি পট্টিতে গিয়ে শেষ হয়।

প্রচারণাকালে হাজী মোস্তফা এলাকার ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাঁদের সার্বিক খোঁজখবর নেন এবং আগামী ২৯ আগস্ট নির্বাচনে মোবাইল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে প্রার্থী হাজী মো. মোস্তফা বলেন, “হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি আমাদের ঐতিহ্য ও আমানত। ব্যবসায়ী ভাইদের অধিকার রক্ষা ও বাজারের সার্বিক উন্নয়নে আমি নিজেকে নিবেদিত রাখতে চাই। ৫ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি ব্যবসায়ী ভাইয়ের সেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমি সকলের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করছি।”

গণসংযোগকালে স্থানীয় প্রবীণ ও তরুণ ব্যবসায়ীরা মোবাইল মার্কার সমর্থনের কথা ব্যক্ত করেন। প্রচারণায় হাজী মোস্তফার সঙ্গে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও সমর্থক অংশ নেন।

হাজী মোস্তফা,ভোট চাইলেন,মোবাইল মার্কা,হাজীগঞ্জ বাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত