ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মতিয়ার বিলের পানি নিষ্কাশন সচলের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

মতিয়ার বিলের পানি নিষ্কাশন সচলের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম মাঝপাড়া কলোনি এলাকায় মতিয়ার বিল পানি নিষ্কাশন সমবায় সমিতি নিয়ে মামলা, হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয়রা।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে কলোনি এলাকায় আয়োজিত মানববন্ধনে প্রায় ২৫০টি পরিবারের সদস্য অংশ নেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দুই-তিন সদস্যের একটি মহল এককভাবে সমিতি পরিচালনা করে আসছে। এতে মতিয়ার বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার পাশাপাশি বিলনির্ভর মানুষের জীবিকা নিয়েও নানা সংকট তৈরি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে নিজেদের উদ্যোগে খাল সংস্কারের কাজ শুরু করলে ওই মহল নানা ধরনের বাধা সৃষ্টি করে। এমনকি মামলা, হামলা ও হুমকির মাধ্যমে স্থানীয়দের কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, মতিয়ার বিলের সম্পত্তি রক্ষা, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল এবং এলাকার মানুষের জীবিকা স্বাভাবিক রাখতে দ্রুত সমবায় সমিতিকে প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণমুক্ত করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

এ সময় স্থানীয়রা দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়দের মানববন্ধন,সচলের দাবি,পানি নিষ্কাশন,মতিয়ার বিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত