ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযানে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্রের চোরাচালান হওয়ার সম্ভাবনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

দিঘলটারী বিওপির আওতাধীন সীমান্ত এলাকার ডিগ্রির চর (থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট) নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

উক্ত অস্ত্র চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আদিতমারী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।”

পিস্তল-গুলি উদ্ধার,বিজিবির অভিযান,লালমনিরহাট সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত