ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কান্তজিউ মন্দির পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

কান্তজিউ মন্দির পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

মার্কিন রাষ্ট্রদূত মি. ক্রিস্টেনসেন বলেছেন, এই সৌহার্দ্যপূর্ণ সফরের মাধ্যমে আমাদের প্রত্যাশা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্ব, পারস্পারিক সহযোগিতা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। প্রত্নতাত্ত্বিক বিষয়ের উন্নয়ন নিয়ে আগামীতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও রাজদেবোত্তর এস্টেটের সার্বিক আয়োজনে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করতে এলে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী মিসেস ডিনেন ডাত্ত ও প্রোটকল অফিসার ক্লারিয়ান।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম, রাজদেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম), স্থানীয় সরকারের উপ-পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক (উপ-সচিব) শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাঝহারুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মিম, প্রত্নতাত্ত্বিক বিভাগের রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ এবং কান্তনগর প্রত্নতত্ত্ব কর্মকর্তা সিহাব হোসেন।

সম্মানিত অতিথি মার্কিন রাষ্ট্রদূত মিঃ ক্রিস্টেনসেনকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনারের মাধ্যমে সম্মাননা জানানোর পর মন্দির প্রাঙ্গণে রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে ট্রাস্টি ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এবং এজেন্ট রনজিৎ কুমার সিংহের নেতৃত্বে কমিটির অন্যতম সদস্য ডাঃ ডিসি রায়, রতন সিং ও বিমল চন্দ্র দাস ফুলেল তোড়া, উত্তরীয়, ক্রেস্ট ও লোকসংস্কৃতি খচিত ব্যাগ প্রদান করেন।

ডাঃ ডিসি রায় সম্মানিত অতিথিদের কান্তজিউ মন্দিরের বিভিন্ন ঐতিহাসিক বিষয় তুলে ধরে মন্দির পরিদর্শন করান। রাষ্ট্রদূত মিঃ ক্রিস্টেনসেন রাজদেবোত্তর এস্টেটের পরিদর্শন বহিতে তার অনুভূতি ব্যক্ত করে লিপিবদ্ধ করেন।

সম্মানিত অতিথি মার্কিন রাষ্ট্রদূত মিঃ ক্রিস্টেনসেন ও তার সফরসঙ্গীদের হিন্দুধর্মীয় সংস্কৃতির ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটাতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বরণ করেন মল্লিকা দাস ও তার সঙ্গীরা।

এছাড়া আদিবাসী সাংস্কৃতিক দল অতিথিদের নৃত্যের তালে তালে বরণ করে নিয়ে আসে।

ক্রিস্টেনসেন,মার্কিন রাষ্ট্রদূত,কান্তজিউ মন্দির পরিদর্শন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত