
হাজীগঞ্জ প্রেসক্লাবের নবাগত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে বর্তমানে দায়িত্বে থাকা কমিটি। সোমবার (৩১ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত সাধারণ সভায় হিসাব-নিকাশ উপস্থাপন, প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া ও শোকপ্রস্তাব এবং নবাগত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমন্বয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটন ও সদস্য সচিব অধ্যাপক এসএম চিশতি।
সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
বক্তব্য শেষে সভায় প্রেসক্লাবের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক ও উন্নয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবীব উল্যাহ।
পরে নবাগত সভাপতি কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু মাহমুদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন কমিটির সদস্য ও বিদায়ী নেতৃবৃন্দ।
সভায় পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নাছির উদ্দীন এবং গীতা থেকে পাঠ করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মো. মেহেদী হাছান সর্দার ও মো. সাইফুল ইসলাম সিফাত; যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম মিরাজ মুন্সী ও মো. মঞ্জুর আলম; সাংগঠনিক সম্পাদক গাজী মহিন উদ্দিন; অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ; দপ্তর সম্পাদক মো. আলমগীর কবির; প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির; ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সুমন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন দাস।
কার্যকরী সদস্যরা হলেন—আরিফ ইমাম মিন্টু, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, হাছান মাহমুদ, এনায়েত মজুমদার, খন্দকার আরিফ, কাউছার আহমেদ রিপন, মুনছুর আহমেদ বিপ্লব ও রেজাউল করিম নয়ন।