ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মাদক কারবার ও সেবনসহ বিভিন্ন অপরাধে রাঙামাটিতে গ্রেপ্তার ৬

মাদক কারবার ও সেবনসহ বিভিন্ন অপরাধে রাঙামাটিতে গ্রেপ্তার ৬

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক কারবারের অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. ইউনুছ (২৮), মো. মিরাজ (৩৪), পিন্টু শীল (৩০) ও মো. জাহাঙ্গীর আলম (২৯)।

এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আরিফুল ইসলাম (২৫) এবং মাদক সেবনের অপরাধে মো. শরীফ (২৯) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শরীফকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. ইউনুছ ও মো. মিরাজের স্থায়ী ঠিকানা রাঙামাটির লংগদু উপজেলার মাইনী এলাকায়। বর্তমানে তারা কোতয়ালী থানাধীন চম্পকনগর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। পিন্টু শীল আসামবস্তি এলাকায় এবং মো. জাহাঙ্গীর আলম পার্বত্য উন্নয়ন বোর্ডের পেছনের নিচের রাস্তা এলাকায় বসবাস করেন।

জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আরিফুল ইসলামের বাড়ি রাঙামাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল এলাকায়। অপরদিকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার মো. শরীফ রাঙামাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এসপি অফিসের পেছনে উন্নয়ন বোর্ড এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, দাঙ্গা, চুরি, দস্যুতা, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ৬,রাঙামাটি,বিভিন্ন অপরাধ,মাদক কারবার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত