ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মেয়র প্রার্থী টিটুর সমর্থনে হাজীগঞ্জে নির্বাচনী উঠান বৈঠক

মেয়র প্রার্থী টিটুর সমর্থনে হাজীগঞ্জে নির্বাচনী উঠান বৈঠক

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণে নির্বাচনী অঙ্গীকার নিয়ে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটুর সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করছেন। নির্বাচিত হলে এলাকার সব শ্রেণি-পেশার মানুষের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।

তিনি হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আবদুল বারেক সরদার। সঞ্চালনা করেন অ্যাডভোকেট কাইয়ুম হোসেন সুমন।

এ সময় বক্তব্য রাখেন শাহ আলম, জুলহাস, আইদুল ইসলাম, আবুল হাসেম ও খোকন সরদারসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ নজরুল ইসলাম।

উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌর মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নির্বাচনী উঠান বৈঠক,হাজীগঞ্জ,টিটুর সমর্থন,মেয়র প্রার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত