ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সখীপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

সখীপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার হামিদপুর বাঘের বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫টি করে মোট ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বাঘের বাড়ি পূর্বপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে রিপন রানা (২৬) এবং তৈলধরা এলাকার আ. মান্নানের ছেলে সাব্বির হোসেন (২৭)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

দুই যুবক গ্রেপ্তার,ইয়াবাসহ,ডিবির অভিযান,সখীপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত