
সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা আলম শেখকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আলম শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লার মৃত মিনহাজ আলীর ছেলে। তিনি ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই মহল্লায় অভিযান চালানো হয়। এ সময় বিস্ফোরক মামলায় আলম শেখকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।