ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদপুরে হাত ধোয়া দিবসে পরিচ্ছন্নতার অঙ্গীকার শিক্ষার্থীদের

চাঁদপুরে হাত ধোয়া দিবসে পরিচ্ছন্নতার অঙ্গীকার শিক্ষার্থীদের

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী একত্রিত হয়েছে। এ সময় তাদের নিয়মিত হাত ধোয়া এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

এ সময় শিক্ষার্থীদের অঙ্গীকার পাঠ করান ক্লিন চাঁদপুরের প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, “তোমরা যখনই তোমাদের আশপাশে ময়লা-আবর্জনা, টিস্যু ও প্লাস্টিক বর্জ্য দেখবে, তখনই তা পরিষ্কার করবে। এ বিষয়ে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও। আর সব সময় তোমরা তোমাদের হাত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে।”

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীর।

এ সময় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক সাজ্জাদ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুন নাহারসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উভয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাত ধোয়ার সঠিক কৌশল উপস্থাপন করে।

‘ক্লিন চাঁদপুর’ নামের এ স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে চাঁদপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক সংস্কার এবং বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকারের জাতীয় কর্মসূচি সফল করতেও নানাভাবে সহায়তা করছে সংগঠনটি।

অঙ্গীকার শিক্ষার্থীদের,হাত ধোয়া দিবস,চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত