ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ছোলনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবিদ শেখ ওই গ্রামের হাসেম শেখের নাতি এবং সৌদি আরবপ্রবাসী কামাল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে দাদার সঙ্গে ছোলনা এলাকার সিদ্দিকুর রহমান চেয়ারম্যানের পুকুরে গোসল করে বাড়িতে আসে আবিদ। পরে দাদাকে বাড়িতে না পেয়ে তাকে খুঁজতে আবার ওই পুকুরে যায় সে। একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি।

এ সময় রাস্তা থেকে কুশাডাঙ্গা গ্রামের আলতাব হোসেন শিশুটিকে পানিতে ভাসতে দেখেন। পরে দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করেন তিনি। এরপর বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, কমিশনার মমিন খানসহ স্থানীয় লোকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবিদের বাবা কামাল শেখ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাদ বিন মেহের জানান, বেলা ১২টার দিকে শিশুটিকে নিয়ে তার স্বজনরা জরুরি বিভাগে আসেন। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

৩ বছরের শিশুর মৃত্যু,পুকুরের পানিতে ডুবে,বোয়ালমারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত