ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সখীপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সখীপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

টাঙ্গাইলের সখীপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের ইকুরিয়াপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন সরকার (৩৫) এবং দাড়িপাকা গ্রামের আব্দুর রহমানের ছেলে মজিবর রহমান (৫৫)।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, কিশোরীটি বড়চওনা বাজারে আল আমিন সরকার পরিচালিত একটি একাডেমিতে বাউল গান শিখতে নিয়মিত যাতায়াত করত। এ সময় যাতায়াতের পথে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন।

পরিবারের আরও অভিযোগ, পরে কিশোরীটিকে ফুসলিয়ে ভালুকার একটি রিসোর্টে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় সখীপুর থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, ধর্ষণ মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ২,ধর্ষণের অভিযোগ,সংঘবদ্ধ ধর্ষণ,সখীপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২,সখীপুর,কিশোরী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত