ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শিক্ষার্থী দিয়ে পাঠদান, ৩ শিক্ষককে শোকজ

সিরাজগঞ্জে শিক্ষার্থী দিয়ে পাঠদান, ৩ শিক্ষককে শোকজ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ১২২ নম্বর চরঘুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে পাঠদান করানোর অভিযোগে তিন সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শোকজ পাওয়া শিক্ষকরা হলেন—ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, জান্নাত আরা ও লাভলী খাতুন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন তাদের এ নোটিশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পাঠদান করানো হয়। এ অভিযোগের সত্যতা পাওয়ায় তিন শিক্ষককে শোকজ করা হয়েছে।

নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

৩ শিক্ষককে শোকজ,পাঠদান,শিক্ষার্থী দিয়ে,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত