ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বেনাপোল-শার্শার সীমান্তবর্তী ৯ পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি অধিনায়ক

বেনাপোল-শার্শার সীমান্তবর্তী ৯ পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি অধিনায়ক

শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে যশোরের বেনাপোল ও শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তিনি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত মোট ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এর মধ্যে গোগা পূজামণ্ডপসহ সীমান্তবর্তী অন্যান্য মণ্ডপও রয়েছে। পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় পূজা উদযাপন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট মন্দির পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবি অধিনায়ক। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরিদর্শনকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকার পাশাপাশি খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর সদর দপ্তর থেকে ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৪টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

বিজিবি অধিনায়ক,৯ পূজামণ্ডপ পরিদর্শন,বেনাপোল-শার্শা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত