ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

চবির হলে সুপেয় পানির ফিল্টার উপহার দিলেন এমপি সাঈদ আল নোমান

চবির হলে সুপেয় পানির ফিল্টার উপহার দিলেন এমপি সাঈদ আল নোমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ফিল্টার প্রদান করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ ও সুপেয় পানির সমস্যা সমাধানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ফিল্টারটি হল সংসদের কাছে হস্তান্তর করেন চবি ছাত্রদলের নেতৃবৃন্দ।

সূর্যসেন হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিবের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে পানির ফিল্টার প্রদানের ব্যবস্থা করেন সংসদ সদস্য সাঈদ আল নোমান।

পানির ফিল্টার হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, শিক্ষার্থীদের মৌলিক ও যৌক্তিক দাবি পূরণ করাই ছাত্রদলের রাজনীতির মূল লক্ষ্য। সাধারণ শিক্ষার্থীদের পানির কষ্ট দূর করতে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান দ্রুত উদ্যোগ নিয়েছেন। এ জন্য চবি ছাত্রদল ও সূর্যসেন হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে এ ধরনের ইতিবাচক ও মানবিক উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।

ফিল্টার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন, মাস্টারদা সূর্যসেন হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিব, এ এফ রহমান হল সংসদের জিএস তামিম চৌধুরীসহ মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাঈদ আল নোমান,ফিল্টার উপহার,সুপেয় পানি,চবির হল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত