
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চণ্ডীভোগ শ্রী শ্রী জয় দুর্গামন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার বিকেলে তিনি ওই এলাকার দুর্গামন্দির পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দিরের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, তাড়াশ থানার ওসি ইমাম জাফর, বিএনপি নেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর, সুশীল মাহতো, হাফিজুর রহমান, গোলাম রব্বানীসহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের মন্দির পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
এদিকে, শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ার পর থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জেলার বিভিন্ন উপজেলা ও শহরের পূজামণ্ডপ পরিদর্শন করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।