ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্গাপুরে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন জামাল উদ্দিন মাস্টার

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার ২২টি পূজামণ্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌর মেয়র প্রার্থী আলহাজ জামাল উদ্দিন মাস্টার।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দলমত-নির্বিশেষে সবার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। দুর্গাপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে দুর্গাপুর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেন জামাল উদ্দিন মাস্টার। সরেজমিনে জানা গেছে, রাত ৮টা পর্যন্ত তার এ পরিদর্শন কার্যক্রম চলে।

এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজার আয়োজন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পূজা উদ্‌যাপনে সহযোগিতাও প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক করিম মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্যসচিব আল ইমরান সম্রাট গণি, পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জামাল উদ্দিন মাস্টার,পূজামণ্ডপ পরিদর্শন,দুর্গাপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত