ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার ১

সিরাজগঞ্জে শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরবাচরা নতুনপাড়া গ্রামে শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলার আসামি আব্দুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই গ্রামের মৃত এশারত আলীর ছেলে।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রথম শ্রেণির ওই শিশু ছাত্রী প্রতিদিন স্কুলে যাওয়ার পথে আব্দুর রহমানের উত্যক্ত ও কুপ্রস্তাবের শিকার হতো। এ বিষয়ে তার অভিভাবকদের একাধিকবার জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি।

গত ১৩ অক্টোবর বিকেলে ওই শিশু বাড়ির উঠানে খেলছিল। এ সময় আব্দুর রহমান তাকে ফুসলিয়ে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে তাকে ছেড়ে দেন তিনি। পরে শিশুটি দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আব্দুর রহমানকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা করেন। পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ১,ধর্ষণচেষ্টা মামলা,শিশু ছাত্রী,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত