ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সাড়াতলা বাজারে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার (১৯ অক্টোবর) রাতে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগের পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রভাব বিস্তার ও ভীতিকর পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করেন শরিফুল ইসলাম।

এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। জনসমাগমপূর্ণ বাজার এলাকায় এমন অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযুক্তকে আটক করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে কাজ করছে। তাকে যেকোনো সময় গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এলাকায় আতঙ্ক,পিস্তল প্রদর্শনের অভিযোগ,শার্শা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত