ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মানিকগঞ্জে পূজার নিরাপত্তায় তৎপর এসআরবি-৪, পরিদর্শনে অধিনায়ক

মানিকগঞ্জে পূজার নিরাপত্তায় তৎপর এসআরবি-৪, পরিদর্শনে অধিনায়ক

জাঁকজমকপূর্ণ আয়োজন ও ব্যয়বহুল নির্মাণশৈলীর কারণে আকর্ষণীয় মানিকগঞ্জের সবচেয়ে ব্যয়বহুল হিসেবে পরিচিত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।

মঙ্গলবার বিকেলে জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার গঙ্গাচারণ মালাকার বাড়ির সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে যান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন এসআরবি-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এস কে এম সাদমান হোসেন।

পরিদর্শনকালে তারা মণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও স্থানীয় দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসআরবি-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের এই বড় উৎসব নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে এসআরবি সবসময় তৎপর রয়েছে।

পরিদর্শনে অধিনায়ক,এসআরবি-৪,পূজার নিরাপত্তা,মানিকগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত