ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্গাপুরে শুভ বিজয়া উপলক্ষে ডা. দিবালোকের মতবিনিময় সভা

দুর্গাপুরে শুভ বিজয়া উপলক্ষে ডা. দিবালোকের মতবিনিময় সভা

শুভ বিজয়া উপলক্ষে ডা. দিবালোক সিংহের আমন্ত্রণে নেত্রকোণার দুর্গাপুরে মণিসিংহ স্মৃতি জাদুঘরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১টার দিকে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও পেশার মানুষ অংশ নেন।

সভায় উপস্থিত ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডা. দিবালোক সিংহ। এ সময় পারস্পরিক সম্প্রীতি, সামাজিক সম্পর্ক ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সুজন সভাপতি অজয় সাহা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা বিএনপির সহসভাপতি এম রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেছ গণি, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি এবং দুর্গাপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা।

এ ছাড়া সভায় রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মতবিনিময় সভা,ডা. দিবালোক,শুভ বিজয়া,দুর্গাপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত