ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ২৯৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

সিরাজগঞ্জে ২৯৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২-এর সদস্যরা।

গ্রেপ্তার শাহনাজ ওরফে সাইনা বেগম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মৃত ওবিরুলের স্ত্রী।

এসআরবি-১২-এর সিনিয়র সহকারী পরিচালক ও অপারেশন অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তেলকুপি ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাহনাজ দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

নারী গ্রেপ্তার,বুপ্রেনরফিন ইনজেকশন,২৯৫ পিস,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত