ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

গাছের সঙ্গে অটোভ্যানের ধাক্কা, দুই দিন পর শাওনের মৃত্যু

গাছের সঙ্গে অটোভ্যানের ধাক্কা, দুই দিন পর শাওনের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত শাওন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (২১ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শাওন উপজেলার ইন্দারজানি-ভাতগড়া এলাকার সৌদি প্রবাসী বারেক মিয়ার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ডিএম রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) বড়চওনা বাজার থেকে বাড়ি ফেরার পথে ভাতগড়া গ্রামে পৌঁছালে শাওনের অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।

প্রতিবেশী আবু তাহের জানান, বাবা-মায়ের সঙ্গে বিরোধের কারণে শাওন তার নানার বাড়িতে থাকত। তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। বুধবার রাতে ঢাকা থেকে শাওনের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

শাওনের মৃত্যু,দুই দিন,অটোভ্যানের ধাক্কা,গাছের সঙ্গে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত