ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও দুজন

সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও দুজন

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে স্নান করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় মুমূর্ষু অবস্থায় এক পর্যটককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোলেমান।

তিনি জানান, হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে কয়েকজন পর্যটক গোসলে নামেন। এ সময় স্রোতের টানে তাদের ভেসে যেতে দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা চারজনকে উদ্ধার করেন। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান।

অপর একজনকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই সোলেমান আরও জানান, নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে রয়েছে। প্রাথমিকভাবে নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও দুজন বা তার বেশি পর্যটক নিখোঁজ থাকতে পারেন। তাদের উদ্ধারে লাইফগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা শুরু করেছেন।

নিখোঁজ দুজন,৩ পর্যটকের মৃত্যু,সৈকতে গোসল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত