ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের নলকা ব্রিজের পূর্বপাড় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। হতভাগ্য ওই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্প্রতিবার সকালে ওই এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের নাম পরিচয়ের জন্য তার ময়নাতদন্ত হবে শুক্রবারে এবং তার শরীরের ২/১টি স্থানে সামান্য আঘাতের চিহৃ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মানসিক ভারহাম্যহীন ওই ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছে অনেকেই। তবে তার নাম পরিচয় এখনও কেউ বলতে পারেনি বলে তিনি উল্লেখ করেন।

মরদেহ উদ্ধার,অজ্ঞাত ব্যক্তি,সিরাজগঞ্জ মহাসড়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত