ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হামলা ঠেকাতে গিয়ে যুবকের কবজি বিচ্ছিন্ন, আহত ৫

সিরাজগঞ্জে হামলা ঠেকাতে গিয়ে যুবকের কবজি বিচ্ছিন্ন, আহত ৫

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় পারিবারিক বিরোধের জেরে হামলার ঘটনা ঠেকাতে গিয়ে এক যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় ওই যুবকসহ পাঁচজন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে রাজু নামের এক যুবক প্রতিপক্ষের ওপর হামলা চালান। এ সময় হামলা ঠেকাতে গেলে প্রতিবেশী সবুজ (২৬) গুরুতর আহত হন। হামলায় তাঁর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় আরও চারজন আহত হন।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় কবজি বিচ্ছিন্ন হওয়া সবুজকে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী আলোকিত বাংলাদেশকে বলেন, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

আহত ৫,কবজি বিচ্ছিন্ন,হামলা ঠেকাতে গিয়ে,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত