ঢাকা রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রাণীশংকৈলে বিদ্যুতের তার ছিঁড়ে কলেজছাত্রীর মৃত্যু

রাণীশংকৈলে বিদ্যুতের তার ছিঁড়ে কলেজছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এলিজা (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত এলিজা ওই গ্রামের বাবুল হোসেনের মেয়ে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বাচোর ইউনিয়নের টেকিয়া মহেশপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার ছিঁড়ে গেলে এলিজা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় বাড়িতে মিস্ত্রির কাজ করতে আসা লোকজন তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।

পরে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কলেজছাত্রীর মৃত্যু,বিদ্যুতের তার,রাণীশংকৈল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত