
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান।
সোমবার (২ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।
ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং উপাচার্যকে ধন্যবাদ জানান।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু উপস্থিত ছিলেন।