ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ আটক ৬

বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ আটক ৬

যশোরের বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্য এবং প্রতারণা মামলার দুই আসামিসহ ছয়জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শাওন হোসেন (৩২), মৃত কেরামত মোড়লের ছেলে গোলাম হোসেন (৫৬), শওকত আলীর ছেলে নাজমুল ইসলাম (৪৫), নায়েব আলীর ছেলে শাওন গাজী (২৪), মৃত আব্দুস সমেদ হাওলাদারের ছেলে শামীম (৩৭) এবং হযরত আলীর ছেলে আব্দুল্লাহ (২৫)। তারা সবাই বেনাপোল পোর্ট থানা এলাকার বাসিন্দা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গত ১ নভেম্বর রাত ১২টার দিকে নিজ নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের চার সদস্যকে আটক করা হয়।

এ ছাড়া প্রতারণার পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে শামীম হোসেন ও আব্দুল্লাহকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, আটক ব্যক্তিদের ২ নভেম্বর পুলিশ পাহারায় বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

আটক ৬,আওয়ামী লীগের সদস্য,বেনাপোল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত