ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দামুড়হুদায় ছোট ভাইকে হত্যাচেষ্টার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

দামুড়হুদায় ছোট ভাইকে হত্যাচেষ্টার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি কাদিপুর গ্রামে ঘুমন্ত ছোট ভাই হোসেন আলীকে (২৫) গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে বড় ভাই হাসান আলীকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার এক সপ্তাহ পর বুধবার (৪ নভেম্বর) রাত ৩টার দিকে কাদিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসান আলী ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ডুগডুগি কাদিপুর গ্রামে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর) হোসেন আলী নিজ বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় পারিবারিক কলহের জের ধরে তার বড় ভাই হাসান আলী ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করেন। হোসেন আলীর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হাসান আলী পালিয়ে যান। ওই দিন বিকেলে আহত হোসেন আলীর বোন শামসুন্নাহার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জের ধরে হাসান আলী তার ছোট ভাই হোসেন আলীকে গলা কেটে হত্যার চেষ্টা করেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি জানা গেছে।

বুধবার দুপুরে গ্রেপ্তার হাসান আলীকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

বড় ভাই গ্রেপ্তার,হত্যাচেষ্টার অভিযোগ,ছোট ভাই,দামুড়হুদা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত