ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

এর মধ্যে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোট সাতজন কর্মকর্তার বদলি ও পদায়ন করা হয়েছে।

ফারুক আহমেদ,মহাপরিচালক,এসআরবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত