
সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের উত্তর ডিককুল এলাকার আ. সালমান (৩২), সিরাজগঞ্জের উল্লাপাড়া সদরের ওমর ফারুক (৩৬) এবং বেলকুচির চরচালা গ্রামের সজিব আহমেদ (২৫)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উল্লাপাড়ার এনায়েতপুর আদর্শগ্রাম ও বেলকুচির চরচালা গ্রামে পৃথক অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৩৩৬ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ ৬৩ হাজার টাকা এবং একটি রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।