ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন ও বৃক্ষরোপণ

শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন ও বৃক্ষরোপণ

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রয়াত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমানের স্মরণে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।

হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এবং পরিবেশবিষয়ক টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’।

অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সাইফুল ইসলাম সহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ। স্বাগত বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ওলি রহমান।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জিল্লুর রহমান এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী ওয়াজেদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল হক, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, চ্যানেল আইয়ের মাগুরা প্রতিনিধি শামীম আহমেদ খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন এবং ছাত্রদলের আহ্বায়ক ইয়াসিন আলী সোহেলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমানের শিক্ষা ও সমাজে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহে নিহত লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমানের স্ত্রী এবং কাজী ফয়জুর রহমানের পুত্রবধূ অধ্যাপক ডা. ফৌজিয়া রহমান বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক বৃত্তি প্রদানের জন্য ৩ লাখ টাকার চেক প্রদান করেন।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ,মোড়ক উন্মোচন,স্বপ্ন সারথি,শ্রীপুর,স্মারক গ্রন্থ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত