ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরস্কার প্রদান

নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরস্কার প্রদান

শেরপুরের নকলায় অক্টোবর মাসের সব কর্মদিবসে উপস্থিত থাকা শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির যেসব শিক্ষার্থী গত মাসের কোনো কর্মদিবসে অনুপস্থিত ছিল না, তাদের হাতে পুরস্কার হিসেবে বই, খাতা ও কলম তুলে দেওয়া হয়।

পাঁচটি শ্রেণির শ্রেণিশিক্ষকরা নিজ নিজ শ্রেণির মাসসেরা পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন।

পাঠদান শুরুর আগে মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম এ পুরস্কার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় সহ-সুপার মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী হযরত আলী, ফুলেছা খাতুন ও সবুজা খাতুন, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, তাহেরা সুলতানা, মুক্তা খাতুন, আবু রায়হান, মোজাহিদুল ইসলাম, আয়শা সিদ্দিকা, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, লাবনী বেগম ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং শ্রেণিমুখী করতে কয়েক বছর ধরে মাসের সব কর্মদিবসে উপস্থিত থাকা শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা পুরস্কার দেওয়া হচ্ছে। এতে মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতির হার দিন দিন বাড়ছে বলেও জানান তিনি।

উদ্দীপনা পুরস্কার,শতভাগ উপস্থিত শিক্ষার্থী,নকলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত