ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ১০ তারিখের সর্বাত্মক অবরোধের সমর্থনে ব্যানার লাগিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ রেখে তারা এ বিক্ষোভ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী প্রধান ফটকে ব্যানার লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চলে যান। পরে তারা এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এ ঘটনায় কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের দাবি, অধ্যক্ষের সঙ্গে ছাত্রলীগের যোগাযোগ রয়েছে। তিনি কলেজে উপস্থিত থাকা অবস্থায় এমন দুঃসাহসিক ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. মহীদুল হাসান সাংবাদিকদের বলেন, কলেজে বোর্ড পরীক্ষা থাকায় তিনি নিজের কক্ষে অবস্থান করছিলেন। এ কারণে কলেজের সবগুলো গেট বন্ধ ছিল। এ অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের প্রধান ফটকে তালা দিয়ে সেখানে ব্যানার লাগান এবং ভিডিও করে তা ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে। ছাত্রলীগের সঙ্গে তার সম্পর্ক থাকার অভিযোগ অবান্তর।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান আলোকিত বাংলাদেশকে বলেন, কলেজের গেটে ছাত্রলীগের ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বিএনপির নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

বিক্ষোভ,পদত্যাগ দাবি,কলেজ অধ্যক্ষ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত