ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

গজারিয়ায় তরুণদের মাঝে ব্যাডমিন্টন সামগ্রী ও জার্সি বিতরণ

গজারিয়ায় তরুণদের মাঝে ব্যাডমিন্টন সামগ্রী ও জার্সি বিতরণ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের উদীয়মান ক্রীড়াপ্রেমী তরুণদের মাঝে ব্যাডমিন্টন খেলার সামগ্রী ও জার্সি উপহার দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাজিম উদ্দিন লাভলু।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে তরুণ খেলোয়াড়দের হাতে এসব ক্রীড়াসামগ্রী ও জার্সি তুলে দেন তিনি।

এ সময় স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ ও উৎসাহ দেখে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নাজিম উদ্দিন লাভলু।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়।

স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণরা জানান, খেলাধুলায় উৎসাহিত করতে ব্যাডমিন্টন সামগ্রী ও জার্সি উপহার পেয়ে তারা আনন্দিত। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, মো. নাজিম উদ্দিন লাভলু বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

জার্সি বিতরণ,ব্যাডমিন্টন সামগ্রী,গজারিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত